করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। রূপকল্প ২০৪১: এলাকার উন্নয়ন
Latest Activities
Showing posts with label এলাকার উন্নয়ন. Show all posts
Showing posts with label এলাকার উন্নয়ন. Show all posts

মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ৫০,০০০/= টাকার চেক প্রদান

Detail


সুপ্রশাসন বদলগাছী উপজেলার পক্ষ হতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যাক্তিকে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ৫০,০০০/= টাকার চেক প্রদান। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষায় দুর্গতদের সহায়তা

Detail



উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষায় দুর্গতদের চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় একইসাথে তাদের নিকটস্থ নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হয়

সচেতন থাকুন নিরাপদ থাকুন

Detail

১। কিছুদিন অপরিচিত এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন। 
২। অপরিচিত এলাকায় গেলে এক জায়গায় দাঁড়িয়ে এদিক-সেদিক উদভ্রান্তের মতো তাকানো থেকে বিরত থাকুন।
৩। কাউকে খুঁজতে গেলে তার সাথে পূর্বেই যোগাযোগ করে নিন, সারপ্রাইজ দিতে কিংবা কোন কারণেই না জানিয়ে যাবেন না।
৪। নিজের বাচ্চাকে তার মাকে ছাড়া কোথাও নিয়ে যাবেন না। বিশেষ করে যেসব বাচ্চারা ছিচ কাদুনে এবং খালি বায়না ধরে তাদের নিয়ে কয়েকটা দিনের জন্য একা একা দূরত্বে বের হবেন না।
৫। যদি চাকুরীজীবী হন, তবে প্রতিষ্ঠানের আইডি কার্ড সাথে রাখুন, প্রয়োজনে অপরিচিত এলাকায় গেলে গলায় ঝুলিয়ে রাখুন।
৬। কেউ কিছু জিজ্ঞেস করলে থতমত খাবেন না, কনফিডেন্ট/সহজভাবে উত্তর দিন। ভাব নিতে যাবেন না।
৭। পথে-ঘাটে কারো সাথে উটকো ঝামেলায় জড়াবেন না।
৮। এ ধরণের ঘটনা দেখলে নিরাপদ দূরত্বে গিয়ে পুলিশকে জানান।
৯। গণপিটুনি দেখলে তৎক্ষনাৎ ৯৯৯ এ ফোন দিন।
১০। যদি আপনি কোনও এলাকায় নতুন হোন (আপনাকে যদি কেউ না চিনে থাকে), তাহলে কর্মক্ষেত্র থেকে সরাসরি বাসায় চলে আসুন।
১১। সর্বোপরি, এ অবস্থার দ্রুতই অবসান হবে আশা করি। তাই আতঙ্কিত হবেন না।
১২। সচেতনতা তৈরিতে সহয়তা করুন।


সংকলিত

হিংসা নয় বরং একে অপরকে সহযোগিতার মাধ্যেমেই লক্ষে পৌছানো সহজ ।

Detail

একদিন সংখ্যা ৯, ৮- কে জোরে এক থাপ্পড় মারল।
তখন কাঁদতে কাঁদতে ৮ জিজ্ঞাসা করলো, আমাকে মারলে কেন ?
৯ বলল, আমি বড় তাই আমার অধিকার আছে মারার।
এ কথা শুনে ৮, ৭- কে জোরে এক থাপ্পড় বসিয়ে দিল।
৭ যখন ওকে মারার কারণ জানতে চাইলে ৮ ও বলল, আমি বড় তাই মেরেছি!
একই অজুহাত দেখিয়ে, এরপর ৭, ৬-কে;
৬, ৫-কে;
৫, ৪-কে;
৪, ৩-কে;
৩, ২-কে; আর ২, ১-কে মারল!
হিসাব মত ১-এর শূন্য(০)কে মারা উচিত...
কিন্তু "১" মারা তো দূরের কথা,শূন্যকে কছে নিয়ে বললো, তুই আমার ছোটভাই সবসময়ে আমার পিছে থাকবি, কারণ তোকে যেন কেহই আঘাত করতে না পারে। তখন থেকে ১ আর শূণ্য(০) মিলে ১০(দশ) হয়ে
গেলো। তখন থেকে সব সংখ্যাই সন্মান করা শুরু করলো।
লক্ষনীয়:
ছোট ছোট কারনে, নিজেদের মধ্যে ঝগড়া, লড়াই না করে, ব্যক্তিগত হিংসা বা অহঙ্কার দূরে সরিয়ে, আমরা যদি একে অন্যের হাতটা ধরতে পারি, আমাদের শক্তি বহু গুণ বেড়ে যায়।
সংকলিত

কোন MB ছাড়াই নিয়মিত ভিজিট করুন Uno Badalgachi ব্লগ!

Detail

কোন MB ছাড়াই নিয়মিত ভিজিট করুন 

Uno Badalgachi ব্লগ!

 

Uno Badalgachi ব্যাবহার করতে আপনাকে এখন ডাটা খরচ করতে হবেনা! MB খরচের চিন্তা ছাড়াই এখন সবসময় যুক্ত থাকুন

Uno Badalgachi এর সাথে এবং জানতে থাকুন,  শিখতে থাকুন! 

কীভাবে ফ্রিতে ডাটা ছাড়াই

Uno Badalgachi ব্যাবহার করবেন সেটা নীচে ছবিসহ দেখানো হলোঃ

১। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগইন করে Menu তে যান এবং Free Basics ট্যাবে ক্লিক করুন।

 ২। এবার ভাষা (বাংলা/ইংরেজি) সিলেক্ট করে পরবর্তী চাপুন।

 

 ৩। এখন আপনি এরকম একটি পেজ দেখে পারবেন। স্ক্রল করে পেইজের একদম নীচে চলে যান এবং "আরও বিনামূল্যের পরিষেবা যোগ করুন" অথবা “Add More Services” লিখাটিতে ক্লিক করুন।

ক্রল করে নীচের অংশে যাওয়ার পর...

 ৪। সার্চ অপশনে Uno Badalgachi লিখে সার্চ করুন।


 ৫। এবার আপনি Uno Badalgachi লিস্টে দেখতে পারবেন। যোগ (+) চিহ্নে ক্লিক করুন এবং যোগ করুন।


 
৬। অভিনন্দন! এখন থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে কোন MB ছাড়াই Uno Badalgachi ব্যাবহার করতে পারবেন।
৭। পরবর্তীতে যেকোনো সময় Uno Badalgachi ভিজিট করতে হলে মেন্যু থেকে Free Basics এ ঢুকে "সর্বাধিক ব্যাবহৃত" বা "Most Used” ট্যাব থেকে ক্লিক

Uno Badalgachiএ ক্লিক করুন এবং ভিজিট করুন!

যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। ইউএনও বদলগাছী একটি বিনামূল্যের শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্ম। সবার সাথে ছড়িয়ে দিন এই ব্লগটি। নিজে শিখুন এবং অন্যদের শিখান! সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 


বেকার যুবমহিলাদের ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ

Detail
গণপ্রজাতন্ত্রী_বাংলাদেশ_সরকার_ও_জাইকার_অর্থায়নে_বেকার_যুবমহিলাদের_ব্লক_ও_বাটিক_প্রিন্টিং_প্রশিক্ষণ:-- *** আজ থেকে জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তন, বদলগাছীতে GOB ও JICAর অর্থায়নে বেকার যুব মহিলাদের ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন হল । ইউএনও জনাব মোঃ হুসাইন শওকত স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাম্মী আখতার, জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর জনাব হাসিবুল ইসলাম, প্রশিক্ষক মিসেস সামসী আরা, মিসেস বিলকিস পিয়ারা বানু ও মিসেস মাকসুদা বেগম ।

পরিচ্ছন্ন বদলগাছী আমাদের অঙ্গীকার-

Detail
 সাদা মনের মানুষ  আমাদের প্রিয় উপজেলা নির্বাহী অফিসার 
"হুসাইন শওকত"




বদলগাছীতে উপজেলা প্রশাসন কর্তৃক ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন

Detail



বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ৯-১১ই জানুয়ারি উপজেলা পরিষদ চত্ত্বর বদলগাছীতে উপজেলা প্রশাসন কর্তৃক ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। আজ বেলা ৩ঘটিকার সময় উক্ত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

ক্রাশ প্রোগ্রাম

Detail



বদলগাছী উপজেলার সবার প্রিয় উপজেলা নির্বাহী স্যারের নেতৃত্বে চাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা পরিস্কারে নেমেছিলেন শিক্ষা অফিসার হাবীব সানাউল সাথে ছিলেন যুবউন্নয়ন কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

৮০০ মিঃ সড়ক পাঁকা করণ কাজের শুভ উদ্বোধন

Detail
নওগাঁর বদলগাছী উপজেলা ডাঙ্গীসারা ছেলেকালী পূজা মন্ডপ হইতে কাদিবাড়ী হয়ে জিধিরপুর ঝরনা রাইসমিল পর্যন্ত সড়কের ৮০০ মিঃ সড়ক পাঁকা করণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুত্রুবার বিকাল ৪ টায় উক্ত রাস্তার পাঁকা করন কাজের উদ্বোধন করেন রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে ছিলেন বিএমডিএ’র নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুসাইন শওকত, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, উপজেলা আওয়াীমলীগ সভাপতি আ.জা.ম শফি মাহমুদ, সাধারন সম্পাদক আবু খালেদ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী হেলাল, আনোয়ার হোসেন, জেলা মহিলা যুবলীগ এর সাধারন সম্পাদক ফেন্সি চৌধুরী, উপজেলা মহিলা যুবলীগ এর সভাপতি মমতাজ বেগম, আধাইপুর ইউনিয়ন মহিলা যুবলীগ এর সভাপতি সাবিনা ইয়াছমিন নিলু উপজেলা যুবলীগ সভাপতি ইমামুল হাসান তিতু, সহ-সভাপতি সাজু, প্রমুখ। প্রধান অতিাথ কৃষিপণ্য বাজারজাত করণে গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় বরাদ্দকৃত উদ্বোধনী সড়ক ছেলেকালী থেকে কাদিবাড়ী নদীর খেয়াঘাট পর্যন্ত ৮০০ মিঃ রাস্তা নির্মান কাজের উদ্বোধন করার সময় বাঁকী সড়ক ঝরনা রাইচমিল পর্যন্ত বরাদ্ধ এনে একই সঙ্গে যাতে কাজ সমাপ্ত করা হয় এর জন্য নেতাকর্মীরা প্রধান অতিথির নিকট দাবী জানান। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দিনেশ সিংহ প্রধান অতিথির নিকট এ সড়ক থেকে ডাঙ্গিসারা গ্রামের শেষ মাথা পর্যন্ত সড়ক পাকা করনেরও দাবী জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত এই দাবী দাওয়ার সঙ্গে একমত পোষন করে বাঁকী সড়কের বরাদ্দ এনে একই সঙ্গে কাজ সমাপ্ত করার জন্য প্রধান অতিথিকে অনুরোধ জানান।

এলাকার উন্নয়ন

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi