করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। রূপকল্প ২০৪১
Latest Activities

উন্নয়নের এ বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ

Detail











 

বদলগাছীতে জাতীয় যুব দিবস-পালন

Detail

 





মোঃ হাসানুজ্জামান (বদলগাছী) নওগাঁ:

নওগাঁর বদলগাছীতে যথাযোগ্যভাবে জাতীয় যুব দিবস - ২০২৩ পালন রেছে উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর - স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাবার ফারহান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে ১৮ জন প্রশিক্ষিত যুবক ও যুব মহিলার মাঝে ১০ লক্ষ ১০ হাজার টাকার যুব ঋণের চেক, সনদপত্র এবং গাছের চারা বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান।

শুভেচ্ছা ও উপহার নিয়ে বদলগাছীর ইউএনও

Detail


শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্য  লাঞ্চনার শিকার হওয়া গৃহবধূকে শুভেচ্ছা উপহার দিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।
বদলগাছী  উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া গ্রামের গৃহিনী বাসন্তী রানীর বাড়িতে ইউএনও পূজার এ উপহার নিয়ে হাজির হন। এসময় আরো উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন ও মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা।
শারদীয় দূর্গাপূজা ও আসন্ন লক্ষীপূজা উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিনের সহযোগিতায় ইউএনও ঐ গৃহবধূকে দুটি শাড়ি উপহার দেন। সম্প্রতি ঐ গৃহবধূকে পরকীয়ার অযুহাতে গ্রাম্য শালিসে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে লাঞ্ছিত করা হয়।

পূজার উপহার পেয়ে আবেগাপ্লুত গৃহবধূ বাসন্তী রানী বলেন, আমি উপহার পেয়ে খুব খুশি। এরকম উপহার আমি আগে কখনো পাইনি। ভগবানের কাছে প্রার্থনা  করি ভগবান যেন আপনাদের মঙ্গল করেন।

সূত্র : সানশাইন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৩

Detail

 



বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন

 জননেতা জনাব মোঃ ছলিম উদ্দিন তরফদার সম্মানিত সংসদ সদস্য ৪৮,নওগাঁ -৩। 

সভাপতিত্ব করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আলপনা ইয়াসমিন স্যার। উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিয়ার রহমান অফিসার ইনচার্জ বদলগাছী থানা, জনাব মো:আব্দুস সালাম যুগ্ম সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বদলগাছী উপজেলা শাখা, জনাব মো: রাজিব আহম্মেদ উপজেলা সমাজসেবা অফিসার বদলগাছী, জনাব মো: আমিরুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার বদলগাছী, জনাব মোঃ ফারুক হোসেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার বদলগাছী, জনাব ভগিরত কুমার মন্ডল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বদলগাছী উপজেলা শাখা।

যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুতই “শাটডাউনের” প্রজ্ঞাপন আসছে

Detail


 

যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুতই শাটডাউনের প্রজ্ঞাপন আসছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।  মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী ‘শাটডাউন’ দিতে যাচ্ছে সরকার।

শুক্রবার (২৫ জুন) গণমাধ্যমকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন হয়ে এলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটির করা সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশের বিষয়টি তুলে ধরে বলেছিলেন, সারাদেশে শাটডাউনের প্রস্তুতি সরকারের রয়েছে। পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় সরকার তা ঘোষণা দেবে। আগের চেয়ে বিধিনিষেধ আরও কঠোর হবে। করোনা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার।    

বৃহস্পতিবার বিকেলে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ কথা জানানো হয়। বুধবার (২৩ জুন) রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩৮তম সভায় এ সুপারিশ করা হয়।সভায় দেশে কোভিড-১৯ এর সাম্প্রতিক ক্রমবর্ধমান সংক্রমণ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা হয়।

সুপারিশে বলা হয়, শাটডাউন চলা অবস্থায় জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে আমাদের যত প্রস্তুতিই থাকুক না কেনো, সংক্রমণ এভাবে বাড়তে থাকলে স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে। শাটডাউন মানে হচ্ছে সবকিছু বন্ধ থাকবে, শুধু জরুরি সেবা ছাড়া। অফিস-আদালত, বাজার-ঘাট, গণপরিবহণসহ সব বন্ধ থাকবে। সবাই বাসায় থাকবে। এমনটাই জানিয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ।তিনি বলেন, জরুরি সেবা বলতে ওষুধ, ফায়ার সার্ভিস, গণমাধ্যম ছাড়া সবকিছু দুই সপ্তাহ বন্ধ করে মানুষ যদি এই স্যাক্রিফাইস-কষ্টটুকু মেনে নেয়, তাহলে আগামীতে ভালো হবে।

অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ জানান, দিল্লি এবং মুম্বাইতে শাটডাউন দিয়ে ফলাফল পেয়েছে। সেখানে ৬ সপ্তাহ গণপরিবহন বন্ধ ‍ছিল, এছাড়া দিল্লিতে আরও ৩ সপ্তাহ ছিল। দিল্লিতে প্রতিদিন একসময় ২৮ হাজার শনাক্ত হতেন, কিন্তু এখন সেখানে ১৫০ শনাক্ত হচ্ছেন। মৃত্যুও কমে এসেছে।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সারাদেশে সরকার ঘোষিত বিধিনিষেধ চলছে। চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন‘ ঘোষণা দেয় সরকার।পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল রোজার ঈদ পর্যন্ত বন্ধ ছিল। পরে ২৪ মে থেকে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে হোটেল-রেস্তোরাঁগুলো আসন সংখ্যার অর্ধেক বসিয়ে খোলা রাখার অনুমতি দেওয়া হয়।তবে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সারাদেশে বিধিনিষেধ কয়েক দফা বাড়ানো হয়। সর্বশেষ গত ১৬ জুন বিধিনিষেধ এক মাস বাড়িয়েছে সরকার, যা ১৫ জুলাই পর্যন্ত চলবে।

সূত্র: jugantor.com

আমাদের সহস্র সুমনের সহস্র সত্য ভাবনা

Detail


বাংলাদেশ পাবলিক সার্ভিসে পাঁচ বছর পূর্তি ও ছয় বছরে পদার্পণকে উপলক্ষ্য করে একজন সৃজনশীল  সহস্র সুমনের কিছু সহস্র সত্য ভাবনা, যা সত্যি সংগ্রহে রাখার মত! 
যা হতে পারে কারো প্রেরণার উৎস।
--------------------------------------------------------------------------------------------------------------------------
এখানে মানুষকে জানতে পারার প্রবল সম্ভাবনা আছে । কাছ থেকে দরিদ্রকে সেবা দেয়ার, তার কপাল ও গ্রীবায় যে বয়সের দাগ পড়ে গেছে তা স্পষ্ট দেখার সম্ভাবনা আছে।
সম্ভাবনা আছে উঠতি বয়সের কিশোরদের মাদক থেকে ফিরিয়ে নিয়ে আসার। তাদের বন্ধু হবার, তাদের বাবা মায়েদের ভরসার জায়গা হবার। একজন পুরুষ ও নারী কর্মচারীর নিজেদের সমান যোগ্য ও সম্ভাবনাময় প্রমাণ করার সুযোগ আছে। এখানে মৃতপ্রায় লোকেদের সেবা দেয়ার, জীবনের আলো জ্বালানোর দারুণ ব্যাপার আছে। বিপরীতে ভীষণভাবে সম্ভাবনা আছে হঠাৎ করে সংক্রামক ব্যাধীতে আক্রান্ত হওয়ার ও মরে যাওয়ার। দারুণ মানবিক হওয়ার সুযোগ আছে, আবার ইতিহাসের বিভিন্ন আয়রন হার্ট মানুষদের মতো, নির্দয় ও নিষ্ঠুর হয়ে ওঠারও চমৎকার পরিবেশ আছে। এখানে নিজেকে নিয়ে ভাবা যায়, চাইলে হতেই পারেন স্বার্থপর, ভাবতে পারেন সম্পদ ও প্রতিপত্তি নিয়ে। আবার জমি জমা, বাল্য বিবাহ, দারিদ্র দূর, নদী শাসন, মাদক, এনজিও, ভিসন ২০৪১, আয় ব্যয়, সংস্থা, রাজনীতি, নির্বাচন, প্রোটকল ইত্যাদি ভাবতে ভাবতে হার্ট দুর্বল হয়ে যাওয়ার ভয়ংকর সম্ভাবনা আছে। বিপরীতও আছে, সুরে সঙ্গীতে, কাব্যে ও ঝংকারে, মানবিক সম্পর্কগুলোর অলংকারে সুসজ্জিত হওয়ার আয়োজন আছে। দেশে - বিদেশে শিক্ষা নেয়ার, ভ্রমণ করার সুযোগ আছে। সম্ভাবনা আছে হঠাৎ করেই বিদেশে বসবাসরত অবস্থায় প্রিয়জনের মৃত্যুর সংবাদ শোনার। অনেক নতুন মানুষের সাথে পরিচয় হবে মুহূর্তে মুহূর্তে। কিন্তু সেই স্কুলের পথে একসাথে জামরুল পারা বন্ধুটির ফোন ধরতে না পারার বিপত্তি আছে। পাগলা ঘোড়ার মত ব্যস্ততা আছে, কেউ পেছন ফিরে ডাকলে ঘুরে তাকাবেন এমন সময়ও পাওয়া যাবে না, এমন সম্ভাবনা আছে। নানা স্তরে, নানা পদে হাজারো বৈচিত্র্যে হঠাৎই জীবন প্রবল আনন্দঘণ হয়ে ওঠার সম্ভাবনা আছে বটে। সে আনন্দের ঘোরে চোখের পলকে এক বিচিত্র জীবন ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শত শত মানুষের সাথে কত কত কথা বলার সুযোগ আছে! আবার পেশাগত জীবন শেষে একা একা কথা বলারও আসংকাও থেকে যায়। অনেক পরিবারকে ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা করা যায়। আবার নিজের পরিবারকে পর্যাপ্ত সময় না দিতে পারার অপরাধবোধের দংশনে আক্রান্ত হওয়ার বিপদ থাকতেও পারে। পদে পদে প্রশংসিত হবার মতো কাজের স্তুপ আছে। ডানে বামে কালিমা লেপে অপদস্ত করার জন্য স্বার্থান্বেষী মহলের আনাগোনাও আছেই। অনেক ওপরে, জানি না কত ওপরে, ওঠার নাকি সম্ভাবনা আছে। হঠাৎ করেই কারণে বা অকারণে পা পিছলে অনেক গহীনে পড়ে যাওয়ার বিপদসংকূল পরিবেশও আছে। সবই আছে, আবার কিছুই নাই। শূণ্য থেকে শুরু, শূণ্যে শেষ। দিন শেষে মানুষের ভালোবাসা ও ঘৃণার সমন্বয়ে বেঁচে থাকার এক অদ্ভুত আনন্দ এখানে আছে।
--------------------------------------------------সহস্র সুমন-------------------------------------------------------
ফেসবুক হতে সংকলিত

নুর ইসলামকে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সহায়তা প্রদান

Detail


বদলগাছির পাহাড়পুর সোমপুর বিহারের পাশে অবস্থিত নুর ইসলামের দোকানটি কিছুদিন আগে পুড়ে গিয়েছিল।

নুর ইসলামকে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের দেয়া ০৩ বান্ডিল টিন ও ৯০০০/- টাকা সহায়তা

 প্রদান করেন ৪৮, নওগাঁ -৩ (মহাদেবপুর -বদলগাছি) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. ছলিম উদ্দিন তরফ

বদলগাছী উপজেলায় বোরো মৌসুমের নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।

Detail


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে শুক্রবার(২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামে

তফিজ উদ্দীন এর তিন একর জমিতে বোরো ধানের নমুনা শস্য কর্তন করে অনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

 শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা

চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, সহকারী কমিশনার(ভূমি) সুমন জিহাদী, 

উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান (তিতু), বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দীন সহ আরো অনেকে।


কৃষি কর্মকর্তা  হাসান আলী বলেন, চলতি মৌসুমে ১১ হাজার ৭শত ৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে । যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। 

এবারের আবহাওয়া অনুকুলে থাকায় বোরো ধানের ফলন অনেক ভালো হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, অনুষ্ঠানিকভাবে  নমুনা শস্য হিসেবে বোরো ধান কর্তন করে

ধান কাটার উদ্বোধন করা হলো। তবে উপজেলার সাধারণ কৃষক শ্রমিকসংকটের দূঃশ্চিন্তা করছে। কিন্ত প্রশাসনের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা হতে শ্রমিক সরবরাহ করা হবে , 

তাই ধান কাটা শ্রমিক সংকটে পরবে না ধান চাষীরা।

info: dainikalorsomoy

ভ্রাম্যমান আদালত ২ টি ইট ভাটাতে অভিযান চালায়।

Detail


 নওগাঁ জেলার  বদলগাছী উপজেলায় ভ্রাম্যমান আদালত ২ টি ইট ভাটাতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলপনা ইয়াসমিন।


জানা যায়, ২১/০৪/২১ ইং বুধবার  আধাইপুর ইউনিয়নের চকমথুর মৌজায় অবস্থিত মেসার্স খান ব্রিক্স এবং মথুরাপুর ইউনিয়নের চাপাডাল

 মৌজায় অবস্থিত এমবিএফ ইটভাঁটাতে অভিযান চালালে লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ মোতাবেক প্রত্যেক

 ইটভাটায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদন্ড করেন।

 এসময় সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী এবং সাথে পুলিশ ফোর্স উপস্থিত ছিল।

সূত্রঃ u71news

লকডাউন বাস্তবায়ন ও প্রয়োজনে বাইরে আসা জনগণের মাঝে মাস্ক বিতরণ

Detail

 




লকডাউন বাস্তবায়ন ও প্রয়োজনে বাইরে আসা জনগণের মাঝে মাস্ক পরিধানের সচেতনতা হিসেবে আজ বদলগাছি, মিঠাপুর, আধাইপুর ও কোলা ইউনিয়নে মাস্ক বিতরণ করেন ইউএনও আলপনা ইয়াসমিন এবং এসিল্যান্ড সহস্র সুমন।

সেই সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩টি মামলায় ৬৫০/-  টাকা অর্থদণ্ড প্রদান করা  হয়। স্বাস্থ্যবিধি মেনে চলুন ও করোনামুক্ত থাকুন।

একজন সহস্র সুমনের কবিতা - ‘এ যাত্রায় বেঁচে গেলে’

Detail

 


আজ অবরুদ্ধ পুরো পৃথিবী।মহামারি করোনাতে এই পৃথিবী আজ বদ্ধ। চারদিকে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল।
 আর এই মৃত্যুর যাত্রা হতে ফিরে আশার প্রার্থনা জানিয়ে তরুণ কবি ও লেখক সহস্র সুমন। 

সৃষ্টিশীল সহস্র সুমন বলেন, ‘পৃথিবীতে মনুষ্যসৃষ্ট দুর্যোগ আসে প্রতিশ্রুতিশীলতার অভাবে। যে কোনো দুর্যোগে ও মহামারিতে মানুষ বুঝতে পারে যে তাদের সামাজিক দৃঢ়তা ঋণাত্মক নাকি ধনাত্মক। তাই এই সময় নিজেকে প্রতিশ্রুতী আর আবেগে বেধা ফেলা খুব প্রয়োজন! ভবিষ্যতে ভীষণ করে বাঁচার তাগিদের সাথে সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির মন্ত্র হলো 'এ যাত্রায় বেঁচে গেলে’।

 ‘এ যাত্রায় বেঁচে গেলে’।


এ যাত্রায় বেঁচে গেলে, ভীষণ করে বাঁচবো,

সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদবো।

এ যাত্রায় রেহাই যদি পাই, অন্যের কথা ভাববো।

 

যার যেখানে অংশ আছে হিসেবগুলো চুকিয়ে দেবো,

একাকী নিড়ের ছানা, দু মুঠো খেলো কিনা- খবর নেব,

এ যাত্রায় বেঁচে যদি যাই, অন্যদের আগে বাঁচতে দেব।

 

ঘর থেকে বেরিয়ে প্রথম নদীর কাছে ক্ষমা চাবো,

বন পাহাড় আর সাগর দেশে বিনয় হেসে নত হবো,

এ যাত্রায় বেঁচে গেলে আমি ঋণ না হয়ে পরিশোধ হবো।

 

আর হবো না অহংকারী, আর হবো না রাশভারী,

থামিয়ে দেব লোভ লালসার রাহাজানি, ধর্ম নিয়ে মহাজনী,

পবিত্র প্রাণের ইবাদত হবো।

এ যাত্রায় বেঁচে বর্তে গেলে, মানুষের তরে মানুষ হবো।

 

নতুন করে স্কুলে যাবো, কলেজে যাবো,

মামার হাতের ফুচকা খাবো, চায়ের কাপে ঝড় ওঠাবো।

বন্ধুদের নিয়ে আড্ডা দেব, হাসিগুলো ছড়িয়ে দেব,

ঘুড়ি ওড়াবো রংবেরঙের, নৌকা হবো মুক্ত পালের।

 

এ যাত্রায় বেঁচে যদি যাই,

দূর্বলের কাছে আর যম হবো না,

হরিণ ঘাতক তীর হবো না,

অসৎ পথের ভিড় হবো না,

 

সত্যি যদি রেহাই পাই, বেঁচে যদি যাই এ যাত্রায় একটি বার,

যত অন্যায় পুষিয়ে দেব, যত হিংসা মিটিয়ে দেব।

 

বাড়ি ফিরলে এবার,

মায়ের শাড়ির আঁচল হবো, বউ এর চোখের কাজল হবো, ছেলের কাছে ঘোড়া হবো।

 

আর যদি না বাঁচি, যদি হারিয়ে যাই ওই একাকী অন্ধকারের দেশে,

অন্তত দূর আকাশের চাঁদটি হবো, যতটুকু পারি আলো ছড়াবো।

পরবর্তীতে কবিতাটিকে আবৃত্তি করেছেন দেশের ২১ জন মিডিয়া ব্যক্তিত্ব। আর এই অবৃত্তি পরিচালনা করেন নাট্য অভিনেতা টনি ডায়েস।




কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করুন

Detail

 যারা এখনো কোভিড-১৯ টিকা নেননি, তারা আজই অনলাইনে নিবন্ধন করে নিন। অনলাইনে নিবন্ধনের জন্য নিচের ছবিতে ক্লিক করুন।



ভিশন-২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায়

Detail

 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনার কারণে এখন ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের নতুন সংস্কৃতি চালু হয়েছে। মহামারিতে যেহেতু এখন আধুনিক ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাতেই হচ্ছে,
 তাই শিক্ষকদেরও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা থাকা দরকার।’

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া আদেশ অনুসারে বদলগাছী উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত  পাহাড়পুর আদিবাসী আই.সি.টি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োমিত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

 

 


যেন ভিশন-২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যেক শিক্ষককে কাঙ্খিত জ্ঞান, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও  দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়ন সাধন করা সম্ভব হয়।

বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় পর্যাপ্ত শিখন-শেখানো এবং গবেষণা করার প্রয়োজনীয় তথ্য ও উৎস রয়েছে।
এ লক্ষ্যে আমাদের পদক্ষেপ-   

১। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের নতুন জ্ঞান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনা।

২। জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ভিতরে আন্তঃযোগাযোগ ও সহযোগিতা তৈরী করা।

৩। জাতীয় প্রয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী, ওয়ার্কশপ ও সেমিনার এর আয়োজন ও পরিচালনা করা।

৪। শিক্ষকদের শিখন-শিক্ষণ মান বৃদ্ধি করা।

৫। তথ্য প্রযুক্তি সম্মৃদ্ধ শিক্ষা ব্যবস্থা চালু করা।

৬। Vission-২০২১ অর্জন করা।

৭। শিক্ষায় SDG-4 (Sustainable Development Goal 4) অর্জনে সহায়ক ভূমিকা পালন করা।

৮। মক্তিযুদ্ধের চেতনায় প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করা এবং শিক্ষাকে সৃজনধর্মী ও প্রয়োগমুখী করার ক্ষেত্রে ভূমিকা পালন করা।

 তথ্য সূত্র: somoynews

 তথ্য সূত্র: hstti .

নারী উন্নয়নে ‘তথ্য আপা’

Detail


 কদমগাছি উচ্চ বিদ্যালয়ে  নারী উন্নয়নে বদলগাছী উপজেলা ‘তথ্য আপা’ কর্তৃক আয়োজিত  উঠান বৈঠকে গ্রামীণ জনগোষ্ঠীকে করোনা সম্পর্কে সচেতন করাসহ সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন বদলগাছী নির্বাহী অফিসার আবু তাহির এবং অনুষ্ঠানে উপস্থিতদের মাঝে মাস্ক বিতরণ করেন।


‘তথ্য আপা’ বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে, প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়াররূপে ব্যবহার করে তাদের জীবনমান আরো সহজ, সুন্দর এবং উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


 


৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

Detail

 



বদলগাছী উপজেলার শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হলো ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।

ক্রীড়া সামগ্রী বিতরণ

Detail



 বদলগাছী উপজেলাতে  ফুটবলে নারীদের বৃহত্তর অংশগ্রহণের স্বার্থে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্ষুদে প্রমীলা ফুটবলারদের মাঝে উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির  ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 

উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম জামান পিন্টু, সদস্য রজত গোস্বামী সহ আরো অনেকে।

জনসেবার জন্য প্রশাসন।

Detail

 


জমির মালিকদের পারস্পরিক সমন্বয়হীনতার কারণে দীর্ঘ সময় ধরে আটকে ছিল হলফলা বিলের পানি। বার বার চেষ্টা করেও এলাকাবাসী ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হন। আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকলের উপস্থিতিতে হলফলা বিলের পানি নিষ্কাশনের শান্তিপূর্ণ সমাধান হলো। এলাকাবাসী নিজেদের মধ্যে দূরত্ব না রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন বলে প্রতিশ্রুতি দিলেন

পুরোদমে শুরু হলো কদমগাছী বাঁধ মেরামতের কাজ

Detail





জনসেবার জন্য প্রশাসন। অবশেষে পুরোদমে শুরু হলো কদমগাছী বাঁধ মেরামতের কাজ। উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম সাধ্যানুযায়ী বাঁশ-খুঁটি সরবরাহ এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দের আন্তরিকতায় কাজটি সহজতর হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় হয়। একইসাথে করোনার সময়ে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সকলকে মাস্ক বিতরণ করা হয়। কাজে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

বদলগাছীতে ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে

Detail



 

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ব শাসিত শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শনিবার সকাল ৯ টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে এক আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্থানীয় সাংসদ মোঃ ছলিম উদ্দীন তরফদার (সেলিম)।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.জ.ম. শফি মাহমুদ, সাধারন সম্পাদক আবু খালেদ বুলু,  সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহারুল ইসলাম, থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জবির উদ্দীন (এফ.এফ) প্রমূখ।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনলাইন কুইজ প্রতিযোগিতার সিলেবাস

Detail



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ০৫টি ক্যাটাগরির সিলেবাস নিন্মে দেয়া হলো
) প্রশ্ন mcq পদ্ধতিতে হবে প্রতিটি প্রশ্নের ০৪টি অপশন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য ১৫-২০ সেকেন্ড সময় পাওয়া যাবে প্রতিটি ক্যাটাগরিতে ৫০টি করে প্রশ্ন থাকবে
) পরীক্ষা অনলাইন প্লাটফর্ম www.quizizz.com এর মাধ্যমে নেয়া হবে স্মার্টফোন বা পিসি ব্যবহার করে সকলে নিজ নিজ বাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এক্ষেত্রে ইন্টারনেট সংযোগ থাকা আবশ্যক সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল শীঘ্রই আপলোড করা হবে
) দ্রুততম সময়ে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাকে বিজয়ী বলে গণ্য হবেন মূল পরীক্ষার আগে একদিন সুবিধাজনক সময়ে quizizz প্লাটফর্মে অভ্যস্ত হওয়ার জন্য একটি মডেল টেস্ট নেয়া হবে মডেল টেস্টের সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে
) রেজিস্ট্রেশন শেষে সকলের নামের তালিকা রেজিস্ট্রেশন নাম্বার দেয়া হবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই সকলে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে
) যে সকল রেজিস্ট্রেশনকারী এখনও গ্রুপে সংযুক্ত হয়নি বা নওগাঁ জেলার শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থী এখনও রেজিস্ট্রেশন করেনি তাদের এই গ্রুপে invite করা যেতে পারে
) সিলেবাসের টপিক কিছু কিছু গ্রুপের জন্য একই হলেও প্রত্যেক ক্যাটাগরির স্ট্যান্ডার্ড অনুসারে প্রশ্ন করা হবে
রেজিস্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করুন- https://m.facebook.com/groups/618532088767438?view=permalink&id=619021708718476


Displaying All

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi