করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। রূপকল্প ২০৪১
Latest Activities

করোনা প্রতিরোধে অন্য এলাকার জন্য কি মডেল হতে পারে শিবচর ?

Detail


বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচরকরোনা প্রতিরোধের মডেল' বলে স্থানীয় প্রশাসন প্রচার চালাচ্ছে৷ তাদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করছে৷ কিন্তু বাস্তব অবস্থা কি আসলেই সেরকম?
কর্তৃপক্ষ এবং মিডিয়ার একাংশ শিবচরকে যখনমডেল’ দাবি করছে তখনই সেখানে আরেকজন করোনায় মারা গেছেন৷ আর নতুন করে আক্রান্ত হয়েছেন একজন৷ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘‘একজন নারী চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে মারা গেছেন ২২ এপ্রিল৷ মৃত্যুর পর তার করোনা পজিটিভ এসেছে৷ তার বাড়ি শিবচরের কাঁঠালবাড়ি এলাকায়৷ আর নতুন করে যে নারী আক্রান্ত হয়েছেন, তিনি থাকতেন মুন্সিগঞ্জের বিক্রমপুরে৷ তার গ্রামের বাড়ি শিবচরের কুতুবপুরে৷ বাড়ি এলে তার করোনা পজিটিভ হয়৷’’
নতুন একজন নিয়ে করোনায় পর্যন্ত শিবচরে দুই জন মারা গেছেন৷ মোট ১৯ জন করোনা পজিটিভ হয়েছেন৷ তবে আশঙ্কার বিষয় হলো, ছয়জন সুস্থ হওয়ার পর আবার করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাহলে এই উপজেলাটি করোনা প্রতিরোধে মডেল হয় কিভাবে- জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘‘এমপি সাহেবের নির্দেশনায় আমরা চেষ্টা করছি৷ তিনি অনেক পরিশ্রম করছেন৷’’ তবে তিনি স্বীকার করেন, ‘‘শিবচরসহ পুরো জেলা লকডাউন হলেও এখানে বাইরে থেকে লোকজন আসা-যাওয়া করছে, ঠোকানো যাচ্ছে না৷’’ 
ভাইরাসের রোগী শনাক্ত হয় গত ১৩ মার্চ এক ইটালিফেরত প্রবাসীর মাধ্যমে৷ ২৫ মার্চ প্রথম একজন মারা যান৷ তিনি ওই ইটালিফেরত প্রবাসীর বাবা৷ ইটালিফেরত ওই প্রবাসীর মাধ্যমে তার ঘনিষ্ঠ আরো সাতজন সংক্রমিত হন৷ বাংলাদেশে প্রথম শিবচর ১৯ মার্চ লকডাউন করা হয়৷ ইটালিসহ বিভিন্ন দেশে প্রবাসী ৬৮৪ জন তখন শিবচরে ফিরে আসায় উপজেলাটি লকডাউন করার সিদ্ধান্ত নেয় প্রশাসন৷ 


প্রশ্ন উঠেছে সামাজিক দূরত্ব নিয়ে৷ ছয়জন পুনরায় করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়েও উঠছে প্রশ্ন৷ স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, পৌর এলাকায় ইটালিফেরতদের আত্মীয়-স্বজন ঘোরাফেরা করেছেন৷ মসজিদে গিয়ে তখন নামাজও পড়েছেন৷ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ‘‘তারা তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমেই ফের আক্রান্ত হয়েছেন৷’’ তাহলে এটা নিশ্চিত যে আক্রান্তদের অনেককে চিহ্নিত করা যায়নি৷ একই সঙ্গে তাদের স্বজনরা সামাজিক দূরত্ব মানেননি৷ এর জবাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘‘সবাইকে তো আর চিহ্নিত করা সম্ভব না৷ আর সামাজিক দূরত্ব না মানলে আমরা কী করতে পারি?’’
মুন্সিগঞ্জ থেকে একজন এসে করোনা পজিটিভ হলেন কিভাবে? উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘‘লোকজন তো বাইরে থেকে আসছে৷ সেটা দেখার দায়িত্ব আমাদের নয়৷’’
তাহলে শিবচর করোনা প্রতিরোধের মডেল হয় কিভাবেউপজেলা স্বাস্থ্য কর্মকর্তার জবাব, ‘‘ ১১ এপ্রিলের পর নতুন কেউ আক্রান্ত না হওয়ার প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম৷’’
শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘‘লোকজন এখনো বাইরে থেকে আসছেন৷ কাঁঠালবাড়ি ফেরি চালু আছে জরুরি পণ্য পরিবহণের জন্য৷ কেউ নদী পার হয়ে আমাদের উপজেলায় এলে তাকে তো আর ফেরত পাঠাতে পারি না৷’’ 
তিনি আরো বলেন, ‘‘শিবচর করোনা প্রতিরোধে মডেল হয়েছে- এটা যারা বলে তাদের ব্যাপার৷ আমি বলি না৷ তবে আমরা চেষ্টা করি যে খারাপ পরিস্থিতি হতে পারতো তা হয়তো থামাতে পেরেছি৷ এখানে ত্রাণ বিতরণ হচ্ছে ঠিকমতো৷ আমরাও চেষ্টা করছি লোকজনকে ঘরে রাখতে৷ এখন শুধু শিবচর নয়, পুরো মাদারীপুর জেলাই লকডাউন৷ আমাদের এমপি নুরে আলম চৌধুরী লিটন সাহেব সবাইকে সমন্বিত করে কাজ করছেন৷’’


শিবচরকে করোনা প্রতিরোধে মডেল দাবিকারীদের আরেকজন হলেন মাদারীপুর জোন সুজন-এর সভাপতি রাজন মাহমুদ৷ তিনি বলেন, ‘‘১১ এপ্রিলের পর শিবচরে কেউ আক্রান্ত হয়নি৷ তাই ভেবেছিলাম শিবচর করোনা প্রতিরোধে সফল হয়েছে৷ কিন্তু এখন দেখছিতো আবার আক্রান্ত হচ্ছে৷’’
প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী মনে করেন প্রশাসন বা কোনো রাজনৈতিক মহল মহামারির সময় কোনো এলাকাকেপ্রতিরোধের মডেল’ ঘোষণা করতে পারে না৷ তার মতে, ‘‘এটা করতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়৷ এর বাইরে  করোনা নিয়ে যে শিবচরকে মডেল বলছে স্থানীয় প্রশাসন, তাতে ক্ষতি হচ্ছে৷’’ এর মধ্যে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও তিনি মনে করেন৷
বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের কোনো দায়িত্বশীল ব্যক্তি কথা বলতে রাজি হননি৷ তবে খোঁজ নিয়ে জানা গেছে, তারা বাংলাদেশের কোনো এলাকাকেকরোনা প্রতিরোধে মডেল’ বলে এখনো কোনো ঘোষণা দেয়নি৷
সূত্র: .dw.com

করোনা ভাইরাস (কোভিড-১৯) বাংলাদেশ পোর্টাল

Detail

করোনা বিষয়ক আপডেট পেতে ভিজিট করুন  “করোনা ভাইরাস (কোভিড-১৯)। বাংলাদেশ সরকার দেশের মানুষের সার্বিক কল্যানে বর্তমান পরিস্থিতীতে করণীয়, বর্জনীয় সহ সকল প্রকার নির্দেশনা  এই পোর্টালে নিয়োমিত প্রদান করছে যেন জনগণ ঘরে বসেই ডিজিটাল পরিসেবা গ্রহনের মাধ্যমে তাৎক্ষনিক ভাবে যেকোন তথ্য আদান প্রদান করে দেশ ও জাতির কল্যানে ভূমিকা রাখতে পারে।
পোর্টালে যেতে ক্লিক করুন   “করোনা ভাইরাস (কোভিড-১৯)” 
এবং অন্যকে জানাতে শেয়ার করুন।

এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃত ১৩১ জন আর আক্রান্ত ৪৬৮৯ জন।

Detail



 গেল ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫০৩ জন। এ নিয়ে আক্রান্ত হলেন ৪৬৮৯ জন। মারা গেছেন ৪ জন। তাদের সবাই ঢাকার। যদিও আক্রান্ত অনুযায়ী মৃত্যুর সংখ্যা কমছে তবুও এ পর্যন্ত ১৩১ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে ২৩৪ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভোলা ও নওগাঁ জেলায় প্রথম রোগী শনাক্ত হয়েছে। নরসিংদীতে প্রথম একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে শুক্রবার। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেই রোগী শনাক্ত হচ্ছে বেশি।
সিলেটে করোনায় আক্রান্ত হয়েছেন জেনে একজন মহিলা হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে স্বাস্থ্যকর্মীরা তাকে খুঁজে বের করে করোনা আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন হাসাতালে ভর্তি করেন। করোনা আক্রান্ত একজন চিকিৎসককে এয়ার এম্বুলেন্সে করে খুলনা থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
করোনা পরীক্ষার কিট উৎপাদনে গণস্বাস্থ্য কেন্দ্র সফল হয়েছে বলে দাবি করেছেন এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আগামীকাল সকালে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে নমুনা কিট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
লকডাউনের মধ্যে সীমিত পরিসরে আদালতের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়েছে। সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ জরুরি বিষয়াদি নিস্পত্তি করবেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রত্যেক জেলা ও মহানগর এলাকার দায়রা জজকে ছুটিকালীন সময়ে তাদের সুবিধা মতো প্রতি সপ্তাহে যে কোন দুই দিন জরুরি জামিন শুনানির ব্যবস্থা করতে নির্দেশনা দেয়া হয়েছে। আদালত চলাকালে সামাজিক দুরত্ব কঠোরভাবে বজায় রাখার নির্দেশনাও রয়েছে।
রমজানে তারাবি’র নামাজ বাড়িতে পড়ার জন্য বলা হয়েছে। কেউ এ আদেশ অমান্য করলে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে সরকারের তরফে। ইফতার মাহফিলেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
সূত্র: voabangla

Displaying All

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi