আমাদের সহস্র সুমনের সহস্র সত্য ভাবনা
নুর ইসলামকে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সহায়তা প্রদান
বদলগাছির পাহাড়পুর সোমপুর বিহারের পাশে অবস্থিত নুর ইসলামের দোকানটি কিছুদিন আগে পুড়ে গিয়েছিল।
নুর ইসলামকে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের দেয়া ০৩ বান্ডিল টিন ও ৯০০০/- টাকা সহায়তা
প্রদান করেন ৪৮, নওগাঁ -৩ (মহাদেবপুর -বদলগাছি) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. ছলিম উদ্দিন তরফ
বদলগাছী উপজেলায় বোরো মৌসুমের নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে শুক্রবার(২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামে
তফিজ উদ্দীন এর তিন একর জমিতে বোরো ধানের নমুনা শস্য কর্তন করে অনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা
চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, সহকারী কমিশনার(ভূমি) সুমন জিহাদী,
উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান (তিতু), বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দীন সহ আরো অনেকে।
কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, চলতি মৌসুমে ১১ হাজার ৭শত ৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে । যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
এবারের আবহাওয়া অনুকুলে থাকায় বোরো ধানের ফলন অনেক ভালো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, অনুষ্ঠানিকভাবে নমুনা শস্য হিসেবে বোরো ধান কর্তন করে
ধান কাটার উদ্বোধন করা হলো। তবে উপজেলার সাধারণ কৃষক শ্রমিকসংকটের দূঃশ্চিন্তা করছে। কিন্ত প্রশাসনের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা হতে শ্রমিক সরবরাহ করা হবে ,
তাই ধান কাটা শ্রমিক সংকটে পরবে না ধান চাষীরা।
info: dainikalorsomoy
ভ্রাম্যমান আদালত ২ টি ইট ভাটাতে অভিযান চালায়।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ভ্রাম্যমান আদালত ২ টি ইট ভাটাতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলপনা ইয়াসমিন।
জানা যায়, ২১/০৪/২১ ইং বুধবার আধাইপুর ইউনিয়নের চকমথুর মৌজায় অবস্থিত মেসার্স খান ব্রিক্স এবং মথুরাপুর ইউনিয়নের চাপাডাল
মৌজায় অবস্থিত এমবিএফ ইটভাঁটাতে অভিযান চালালে লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ মোতাবেক প্রত্যেক
ইটভাটায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদন্ড করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী এবং সাথে পুলিশ ফোর্স উপস্থিত ছিল।
সূত্রঃ u71news
লকডাউন বাস্তবায়ন ও প্রয়োজনে বাইরে আসা জনগণের মাঝে মাস্ক বিতরণ
লকডাউন বাস্তবায়ন ও প্রয়োজনে বাইরে আসা জনগণের মাঝে মাস্ক পরিধানের সচেতনতা হিসেবে আজ বদলগাছি, মিঠাপুর, আধাইপুর ও কোলা ইউনিয়নে মাস্ক বিতরণ করেন ইউএনও আলপনা ইয়াসমিন এবং এসিল্যান্ড সহস্র সুমন।
সেই সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩টি মামলায় ৬৫০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলুন ও করোনামুক্ত থাকুন।
একজন সহস্র সুমনের কবিতা - ‘এ যাত্রায় বেঁচে গেলে’
আজ অবরুদ্ধ পুরো পৃথিবী।মহামারি করোনাতে এই পৃথিবী আজ বদ্ধ। চারদিকে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল।
আর এই মৃত্যুর যাত্রা হতে ফিরে আশার প্রার্থনা জানিয়ে তরুণ কবি ও লেখক সহস্র সুমন।
সৃষ্টিশীল সহস্র সুমন বলেন, ‘পৃথিবীতে মনুষ্যসৃষ্ট দুর্যোগ আসে প্রতিশ্রুতিশীলতার অভাবে। যে কোনো দুর্যোগে ও মহামারিতে মানুষ বুঝতে পারে যে তাদের সামাজিক দৃঢ়তা ঋণাত্মক নাকি ধনাত্মক। তাই এই সময় নিজেকে প্রতিশ্রুতী আর আবেগে বেধা ফেলা খুব প্রয়োজন! ভবিষ্যতে ভীষণ করে বাঁচার তাগিদের সাথে সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির মন্ত্র হলো 'এ যাত্রায় বেঁচে গেলে’।
‘এ যাত্রায় বেঁচে গেলে’।
এ যাত্রায় বেঁচে গেলে, ভীষণ করে বাঁচবো,
সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদবো।
এ যাত্রায় রেহাই যদি পাই, অন্যের কথা ভাববো।
যার যেখানে অংশ আছে হিসেবগুলো চুকিয়ে দেবো,
একাকী নিড়ের ছানা, দু মুঠো খেলো কিনা- খবর নেব,
এ যাত্রায় বেঁচে যদি যাই, অন্যদের আগে বাঁচতে দেব।
ঘর থেকে বেরিয়ে প্রথম নদীর কাছে ক্ষমা চাবো,
বন পাহাড় আর সাগর দেশে বিনয় হেসে নত হবো,
এ যাত্রায় বেঁচে গেলে আমি ঋণ না হয়ে পরিশোধ হবো।
আর হবো না অহংকারী, আর হবো না রাশভারী,
থামিয়ে দেব লোভ লালসার রাহাজানি, ধর্ম নিয়ে মহাজনী,
পবিত্র প্রাণের ইবাদত হবো।
এ যাত্রায় বেঁচে বর্তে গেলে, মানুষের তরে মানুষ হবো।
নতুন করে স্কুলে যাবো, কলেজে যাবো,
মামার হাতের ফুচকা খাবো, চায়ের কাপে ঝড় ওঠাবো।
বন্ধুদের নিয়ে আড্ডা দেব, হাসিগুলো ছড়িয়ে দেব,
ঘুড়ি ওড়াবো রংবেরঙের, নৌকা হবো মুক্ত পালের।
এ যাত্রায় বেঁচে যদি যাই,
দূর্বলের কাছে আর যম হবো না,
হরিণ ঘাতক তীর হবো না,
অসৎ পথের ভিড় হবো না,
সত্যি যদি রেহাই পাই, বেঁচে যদি যাই এ যাত্রায় একটি বার,
যত অন্যায় পুষিয়ে দেব, যত হিংসা মিটিয়ে দেব।
বাড়ি ফিরলে এবার,
মায়ের শাড়ির আঁচল হবো, বউ এর চোখের কাজল হবো, ছেলের কাছে ঘোড়া হবো।
আর যদি না বাঁচি, যদি হারিয়ে যাই ওই একাকী অন্ধকারের দেশে,
অন্তত দূর আকাশের চাঁদটি হবো, যতটুকু পারি আলো ছড়াবো।
পরবর্তীতে কবিতাটিকে আবৃত্তি করেছেন দেশের ২১ জন মিডিয়া ব্যক্তিত্ব। আর এই অবৃত্তি পরিচালনা করেন নাট্য অভিনেতা টনি ডায়েস।
কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করুন
যারা এখনো কোভিড-১৯ টিকা নেননি, তারা আজই অনলাইনে নিবন্ধন করে নিন। অনলাইনে নিবন্ধনের জন্য নিচের ছবিতে ক্লিক করুন।
Displaying All
- ১৫ ই আগষ্ট
- ১৬ ডিসেম্বর ২০১৬
- ২৬ শে মার্চ
- Birthday Party
- Happy New year -2017
- kadamgachi
- new year -2017
- samara
- software
- uno
- আই.সি.টি
- আইসিটি
- আউটসোর্সিং
- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০১৮
- ইউএনও
- ইতিহাস
- উন্নয়ন মেলা ২০১৮
- এটুআই
- এলাকার উন্নয়ন
- এসএসসি ফলাফল ২০১৭
- ঐপাহাড়পুর
- কবিতা
- করোনা
- কুইজ
- কৃষি
- কোরনা-১৯
- ক্রিকেট
- ক্রীড়া
- খেলাধুলা
- গণিত
- জয় বঙ্গবন্ধু
- জয় বাংলা
- টিউরোরিয়াল
- ডিজিটাল ক্লাস রুম
- তথ্য আপা
- ত্রান
- নওগাঁ জেলা
- নকল
- নির্দেশনা
- প্রশাসন
- প্রাইমেরী স্কুল
- ফুটবল
- ফ্রিল্যান্সিং
- বঙ্গবন্ধু
- বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১
- বিএমডিএ
- বিজ্ঞান ও প্রযু্ক্তি ক্লাব
- বিজ্ঞান ও প্রযু্ক্তি সপ্তাহ
- বিদ্যাসাগর ইন্সটিটিউট
- বিশ্বকাপ ২০১৮
- ভিশন ২০২১
- ভিশন-২১
- ভ্রাম্যমান আদালত
- মাদকাসক্তি নিরাময়
- মাদার অফ হিউম্যানিটি
- মুক্তিযুদ্ধ
- মুজিবনগর দিবস
- রোভার স্কাউট
- শাটডাউন
- শিক্ষা বৃত্তি
- শিক্ষার মান উন্নয়ন
- শুভ নববর্ষ '১৪২৪
- সমস্যা
- সমাধান
- সহস্র সুমন
- সামাজিক উন্নয়ন
- স্বাস্থ্য সেবা
- স্যাটেলাইট
- Display All







