করোনা ভাইরাসের
বিস্তার ঠেকানোর একটা পদক্ষেপ হিসাবে
সামাজিক দূরত্ব বজায় রাখা
এবং স্বেচ্ছায় নিজেকে আলাদা করে
রাখা অর্থাৎ সেলফ আইসোলেশনের
পরামর্শ দেয়া হচ্ছে।
গাছের নীচে ও চায়ের দোকানে দলবদ্ধভাবে বসে থাকা ব্যাক্তিদের করোনা ও
সামাজিক দূরত্ব সম্পর্কে সম্যক ধারণা দেয়া হয়। মাস্কবিহীন ব্যক্তিদের
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক উপহার দেয়া হয়। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
Latest Activities
বই পড়ি, ঘরে থাকি
বই
পড়ি, ঘরে থাকি। বদলগাছী উপজেলার স্কুল শিক্ষার্থীদের করোনা সম্পর্কে সচেতন করে তাদের
দুটি বই উপহার দেয়া হলো। তারা একে অপরের সাথে বই শেয়ার করে পড়বে। এছাড়াও
বিভিন্ন এলাকার খেটে খাওয়া মানুষকে করোনা সচেতন করে তাদের মাস্ক উপহার দেয়া
হয়। সচেতন হই, করোনামুক্ত থাকি
Labels:
করোনা
সম্মানিত কৃষকবৃন্দের সাথে মতবিনিময় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান
বদলগাছীতে
আসন্ন
ধান কাটা নির্বিঘ্ন করতে
সম্মানিত কৃষকবৃন্দের সাথে মতবিনিময় ও
প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হলো। এছাড়াও
কৃষি যন্ত্রপাতি তৈরি ও মেরামত
নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মজীবীদের
পরমার্শ প্রদান করেন সুযোগ্য ইউ.এন.ও মহোদয় জনাব আবু তাহির।
কৃষকদের প্রয়োজনীয়
নির্দেশনা প্রদান করেন এবং সরেজমিনে কৃষকের ধান ক্ষেত পরিদর্শন করেন এবং সার্বিক
সহযোগিতায় ছিলেন উপজেলা কৃষি
কর্মকর্তা।
Labels:
কৃষি
করোনা প্রতিরোধে অন্য এলাকার জন্য কি মডেল হতে পারে শিবচর ?
বাংলাদেশের
মাদারীপুর জেলার শিবচর ‘করোনা
প্রতিরোধের মডেল' বলে স্থানীয়
প্রশাসন প্রচার চালাচ্ছে৷ তাদের
উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমও
প্রতিবেদন প্রকাশ করছে৷ কিন্তু
বাস্তব অবস্থা কি আসলেই
সেরকম?
কর্তৃপক্ষ
এবং মিডিয়ার একাংশ শিবচরকে যখন
‘মডেল’ দাবি করছে তখনই
সেখানে আরেকজন করোনায় মারা গেছেন৷
আর নতুন করে আক্রান্ত
হয়েছেন একজন৷ উপজেলা স্বাস্থ্য
কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ
বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘‘একজন
নারী চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে
মারা গেছেন ২২ এপ্রিল৷
মৃত্যুর পর তার করোনা
পজিটিভ এসেছে৷ তার বাড়ি
শিবচরের কাঁঠালবাড়ি এলাকায়৷ আর নতুন করে
যে নারী আক্রান্ত হয়েছেন,
তিনি থাকতেন মুন্সিগঞ্জের বিক্রমপুরে৷
তার গ্রামের বাড়ি শিবচরের কুতুবপুরে৷
বাড়ি এলে তার করোনা
পজিটিভ হয়৷’’
নতুন একজন নিয়ে করোনায়
এ পর্যন্ত শিবচরে দুই জন
মারা গেছেন৷ মোট ১৯
জন করোনা পজিটিভ হয়েছেন৷
তবে আশঙ্কার বিষয় হলো, ছয়জন
সুস্থ হওয়ার পর আবার
করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাহলে এই উপজেলাটি
করোনা প্রতিরোধে মডেল হয় কিভাবে-
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য
কর্মকর্তা বলেন, ‘‘এমপি সাহেবের নির্দেশনায় আমরা চেষ্টা করছি৷
তিনি অনেক পরিশ্রম করছেন৷’’ তবে তিনি স্বীকার
করেন, ‘‘শিবচরসহ পুরো জেলা লকডাউন
হলেও এখানে বাইরে থেকে
লোকজন আসা-যাওয়া করছে,
ঠোকানো যাচ্ছে না৷’’
ভাইরাসের রোগী শনাক্ত হয় গত ১৩ মার্চ এক ইটালিফেরত প্রবাসীর মাধ্যমে৷ ২৫ মার্চ প্রথম একজন মারা যান৷ তিনি ওই ইটালিফেরত প্রবাসীর বাবা৷ ইটালিফেরত ওই প্রবাসীর মাধ্যমে তার ঘনিষ্ঠ আরো সাতজন সংক্রমিত হন৷ বাংলাদেশে প্রথম শিবচর ১৯ মার্চ লকডাউন করা হয়৷ ইটালিসহ বিভিন্ন দেশে প্রবাসী ৬৮৪ জন তখন শিবচরে ফিরে আসায় উপজেলাটি লকডাউন করার সিদ্ধান্ত নেয় প্রশাসন৷
প্রশ্ন
উঠেছে সামাজিক দূরত্ব নিয়ে৷ ছয়জন
পুনরায় করোনায় আক্রান্ত হওয়ার
বিষয়টি নিয়েও উঠছে প্রশ্ন৷
স্থানীয়দের কেউ কেউ দাবি
করেন, পৌর এলাকায় ইটালিফেরতদের
আত্মীয়-স্বজন ঘোরাফেরা করেছেন৷
মসজিদে গিয়ে তখন নামাজও
পড়েছেন৷ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
জানান, ‘‘তারা তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমেই ফের আক্রান্ত হয়েছেন৷’’ তাহলে এটা নিশ্চিত
যে আক্রান্তদের অনেককে চিহ্নিত করা
যায়নি৷ একই সঙ্গে তাদের
স্বজনরা সামাজিক দূরত্ব মানেননি৷ এর
জবাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
বলেন, ‘‘সবাইকে তো আর
চিহ্নিত করা সম্ভব না৷
আর সামাজিক দূরত্ব না মানলে
আমরা কী করতে পারি?’’
মুন্সিগঞ্জ
থেকে একজন এসে করোনা
পজিটিভ হলেন কিভাবে? উপজেলা
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘‘লোকজন তো বাইরে
থেকে আসছে৷ সেটা দেখার
দায়িত্ব আমাদের নয়৷’’
তাহলে শিবচর করোনা প্রতিরোধের
মডেল হয় কিভাবে? উপজেলা
স্বাস্থ্য কর্মকর্তার জবাব, ‘‘ ১১ এপ্রিলের পর
নতুন কেউ আক্রান্ত না
হওয়ার প্রেক্ষিতে আমরা এ কথা
বলেছিলাম৷’’
শিবচর
থানার ওসি আবুল কালাম
আজাদ বলেন, ‘‘লোকজন এখনো বাইরে
থেকে আসছেন৷ কাঁঠালবাড়ি ফেরি
চালু আছে জরুরি পণ্য
পরিবহণের জন্য৷ কেউ নদী পার
হয়ে আমাদের উপজেলায় এলে
তাকে তো আর ফেরত
পাঠাতে পারি না৷’’
তিনি আরো বলেন, ‘‘শিবচর করোনা প্রতিরোধে মডেল হয়েছে- এটা যারা বলে তাদের ব্যাপার৷ আমি বলি না৷ তবে আমরা চেষ্টা করি যে খারাপ পরিস্থিতি হতে পারতো তা হয়তো থামাতে পেরেছি৷ এখানে ত্রাণ বিতরণ হচ্ছে ঠিকমতো৷ আমরাও চেষ্টা করছি লোকজনকে ঘরে রাখতে৷ এখন শুধু শিবচর নয়, পুরো মাদারীপুর জেলাই লকডাউন৷ আমাদের এমপি নুরে আলম চৌধুরী লিটন সাহেব সবাইকে সমন্বিত করে কাজ করছেন৷’’
শিবচরকে
করোনা প্রতিরোধে মডেল দাবিকারীদের আরেকজন
হলেন মাদারীপুর জোন সুজন-এর
সভাপতি রাজন মাহমুদ৷ তিনি
বলেন, ‘‘১১ এপ্রিলের পর
শিবচরে কেউ আক্রান্ত হয়নি৷
তাই ভেবেছিলাম শিবচর করোনা প্রতিরোধে
সফল হয়েছে৷ কিন্তু এখন
দেখছিতো আবার আক্রান্ত হচ্ছে৷’’
প্রিভেন্টিভ
মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী
মনে করেন প্রশাসন বা
কোনো রাজনৈতিক মহল মহামারির সময়
কোনো এলাকাকে ‘প্রতিরোধের মডেল’ ঘোষণা করতে পারে
না৷ তার মতে, ‘‘এটা
করতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়৷
এর বাইরে করোনা নিয়ে যে
শিবচরকে মডেল বলছে স্থানীয়
প্রশাসন, তাতে ক্ষতি হচ্ছে৷’’ এর মধ্যে রাজনৈতিক বা অন্য কোনো
উদ্দেশ্য থাকতে পারে বলেও
তিনি মনে করেন৷
বিষয়টি
নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের কোনো
দায়িত্বশীল ব্যক্তি কথা বলতে রাজি
হননি৷ তবে খোঁজ নিয়ে
জানা গেছে, তারা বাংলাদেশের
কোনো এলাকাকে ‘করোনা প্রতিরোধে মডেল’ বলে এখনো কোনো
ঘোষণা দেয়নি৷
সূত্র: .dw.com
সূত্র: .dw.com
Labels:
কোরনা-১৯
Displaying All
- ১৫ ই আগষ্ট
- ১৬ ডিসেম্বর ২০১৬
- ২৬ শে মার্চ
- Birthday Party
- Happy New year -2017
- kadamgachi
- new year -2017
- samara
- software
- uno
- আই.সি.টি
- আইসিটি
- আউটসোর্সিং
- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০১৮
- ইউএনও
- ইতিহাস
- উন্নয়ন মেলা ২০১৮
- এটুআই
- এলাকার উন্নয়ন
- এসএসসি ফলাফল ২০১৭
- ঐপাহাড়পুর
- কবিতা
- করোনা
- কুইজ
- কৃষি
- কোরনা-১৯
- ক্রিকেট
- ক্রীড়া
- খেলাধুলা
- গণিত
- জয় বঙ্গবন্ধু
- জয় বাংলা
- টিউরোরিয়াল
- ডিজিটাল ক্লাস রুম
- তথ্য আপা
- ত্রান
- নওগাঁ জেলা
- নকল
- নির্দেশনা
- প্রশাসন
- প্রাইমেরী স্কুল
- ফুটবল
- ফ্রিল্যান্সিং
- বঙ্গবন্ধু
- বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১
- বিএমডিএ
- বিজ্ঞান ও প্রযু্ক্তি ক্লাব
- বিজ্ঞান ও প্রযু্ক্তি সপ্তাহ
- বিদ্যাসাগর ইন্সটিটিউট
- বিশ্বকাপ ২০১৮
- ভিশন ২০২১
- ভিশন-২১
- ভ্রাম্যমান আদালত
- মাদকাসক্তি নিরাময়
- মাদার অফ হিউম্যানিটি
- মুক্তিযুদ্ধ
- মুজিবনগর দিবস
- রোভার স্কাউট
- শাটডাউন
- শিক্ষা বৃত্তি
- শিক্ষার মান উন্নয়ন
- শুভ নববর্ষ '১৪২৪
- সমস্যা
- সমাধান
- সহস্র সুমন
- সামাজিক উন্নয়ন
- স্বাস্থ্য সেবা
- স্যাটেলাইট
- Display All









