করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। রূপকল্প ২০৪১
Latest Activities

একজন সহস্র সুমনের কবিতা - ‘এ যাত্রায় বেঁচে গেলে’

Detail

 


আজ অবরুদ্ধ পুরো পৃথিবী।মহামারি করোনাতে এই পৃথিবী আজ বদ্ধ। চারদিকে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল।
 আর এই মৃত্যুর যাত্রা হতে ফিরে আশার প্রার্থনা জানিয়ে তরুণ কবি ও লেখক সহস্র সুমন। 

সৃষ্টিশীল সহস্র সুমন বলেন, ‘পৃথিবীতে মনুষ্যসৃষ্ট দুর্যোগ আসে প্রতিশ্রুতিশীলতার অভাবে। যে কোনো দুর্যোগে ও মহামারিতে মানুষ বুঝতে পারে যে তাদের সামাজিক দৃঢ়তা ঋণাত্মক নাকি ধনাত্মক। তাই এই সময় নিজেকে প্রতিশ্রুতী আর আবেগে বেধা ফেলা খুব প্রয়োজন! ভবিষ্যতে ভীষণ করে বাঁচার তাগিদের সাথে সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির মন্ত্র হলো 'এ যাত্রায় বেঁচে গেলে’।

 ‘এ যাত্রায় বেঁচে গেলে’।


এ যাত্রায় বেঁচে গেলে, ভীষণ করে বাঁচবো,

সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদবো।

এ যাত্রায় রেহাই যদি পাই, অন্যের কথা ভাববো।

 

যার যেখানে অংশ আছে হিসেবগুলো চুকিয়ে দেবো,

একাকী নিড়ের ছানা, দু মুঠো খেলো কিনা- খবর নেব,

এ যাত্রায় বেঁচে যদি যাই, অন্যদের আগে বাঁচতে দেব।

 

ঘর থেকে বেরিয়ে প্রথম নদীর কাছে ক্ষমা চাবো,

বন পাহাড় আর সাগর দেশে বিনয় হেসে নত হবো,

এ যাত্রায় বেঁচে গেলে আমি ঋণ না হয়ে পরিশোধ হবো।

 

আর হবো না অহংকারী, আর হবো না রাশভারী,

থামিয়ে দেব লোভ লালসার রাহাজানি, ধর্ম নিয়ে মহাজনী,

পবিত্র প্রাণের ইবাদত হবো।

এ যাত্রায় বেঁচে বর্তে গেলে, মানুষের তরে মানুষ হবো।

 

নতুন করে স্কুলে যাবো, কলেজে যাবো,

মামার হাতের ফুচকা খাবো, চায়ের কাপে ঝড় ওঠাবো।

বন্ধুদের নিয়ে আড্ডা দেব, হাসিগুলো ছড়িয়ে দেব,

ঘুড়ি ওড়াবো রংবেরঙের, নৌকা হবো মুক্ত পালের।

 

এ যাত্রায় বেঁচে যদি যাই,

দূর্বলের কাছে আর যম হবো না,

হরিণ ঘাতক তীর হবো না,

অসৎ পথের ভিড় হবো না,

 

সত্যি যদি রেহাই পাই, বেঁচে যদি যাই এ যাত্রায় একটি বার,

যত অন্যায় পুষিয়ে দেব, যত হিংসা মিটিয়ে দেব।

 

বাড়ি ফিরলে এবার,

মায়ের শাড়ির আঁচল হবো, বউ এর চোখের কাজল হবো, ছেলের কাছে ঘোড়া হবো।

 

আর যদি না বাঁচি, যদি হারিয়ে যাই ওই একাকী অন্ধকারের দেশে,

অন্তত দূর আকাশের চাঁদটি হবো, যতটুকু পারি আলো ছড়াবো।

পরবর্তীতে কবিতাটিকে আবৃত্তি করেছেন দেশের ২১ জন মিডিয়া ব্যক্তিত্ব। আর এই অবৃত্তি পরিচালনা করেন নাট্য অভিনেতা টনি ডায়েস।




কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করুন

Detail

 যারা এখনো কোভিড-১৯ টিকা নেননি, তারা আজই অনলাইনে নিবন্ধন করে নিন। অনলাইনে নিবন্ধনের জন্য নিচের ছবিতে ক্লিক করুন।



ভিশন-২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায়

Detail

 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনার কারণে এখন ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের নতুন সংস্কৃতি চালু হয়েছে। মহামারিতে যেহেতু এখন আধুনিক ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাতেই হচ্ছে,
 তাই শিক্ষকদেরও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা থাকা দরকার।’

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া আদেশ অনুসারে বদলগাছী উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত  পাহাড়পুর আদিবাসী আই.সি.টি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োমিত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

 

 


যেন ভিশন-২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যেক শিক্ষককে কাঙ্খিত জ্ঞান, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও  দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়ন সাধন করা সম্ভব হয়।

বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় পর্যাপ্ত শিখন-শেখানো এবং গবেষণা করার প্রয়োজনীয় তথ্য ও উৎস রয়েছে।
এ লক্ষ্যে আমাদের পদক্ষেপ-   

১। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের নতুন জ্ঞান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনা।

২। জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ভিতরে আন্তঃযোগাযোগ ও সহযোগিতা তৈরী করা।

৩। জাতীয় প্রয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী, ওয়ার্কশপ ও সেমিনার এর আয়োজন ও পরিচালনা করা।

৪। শিক্ষকদের শিখন-শিক্ষণ মান বৃদ্ধি করা।

৫। তথ্য প্রযুক্তি সম্মৃদ্ধ শিক্ষা ব্যবস্থা চালু করা।

৬। Vission-২০২১ অর্জন করা।

৭। শিক্ষায় SDG-4 (Sustainable Development Goal 4) অর্জনে সহায়ক ভূমিকা পালন করা।

৮। মক্তিযুদ্ধের চেতনায় প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করা এবং শিক্ষাকে সৃজনধর্মী ও প্রয়োগমুখী করার ক্ষেত্রে ভূমিকা পালন করা।

 তথ্য সূত্র: somoynews

 তথ্য সূত্র: hstti .

নারী উন্নয়নে ‘তথ্য আপা’

Detail


 কদমগাছি উচ্চ বিদ্যালয়ে  নারী উন্নয়নে বদলগাছী উপজেলা ‘তথ্য আপা’ কর্তৃক আয়োজিত  উঠান বৈঠকে গ্রামীণ জনগোষ্ঠীকে করোনা সম্পর্কে সচেতন করাসহ সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন বদলগাছী নির্বাহী অফিসার আবু তাহির এবং অনুষ্ঠানে উপস্থিতদের মাঝে মাস্ক বিতরণ করেন।


‘তথ্য আপা’ বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে, প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়াররূপে ব্যবহার করে তাদের জীবনমান আরো সহজ, সুন্দর এবং উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


 


৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

Detail

 



বদলগাছী উপজেলার শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হলো ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।

ক্রীড়া সামগ্রী বিতরণ

Detail



 বদলগাছী উপজেলাতে  ফুটবলে নারীদের বৃহত্তর অংশগ্রহণের স্বার্থে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্ষুদে প্রমীলা ফুটবলারদের মাঝে উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির  ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 

উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম জামান পিন্টু, সদস্য রজত গোস্বামী সহ আরো অনেকে।

জনসেবার জন্য প্রশাসন।

Detail

 


জমির মালিকদের পারস্পরিক সমন্বয়হীনতার কারণে দীর্ঘ সময় ধরে আটকে ছিল হলফলা বিলের পানি। বার বার চেষ্টা করেও এলাকাবাসী ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হন। আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকলের উপস্থিতিতে হলফলা বিলের পানি নিষ্কাশনের শান্তিপূর্ণ সমাধান হলো। এলাকাবাসী নিজেদের মধ্যে দূরত্ব না রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন বলে প্রতিশ্রুতি দিলেন

Displaying All

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi