উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান (তিতু), বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দীন সহ আরো অনেকে।
কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, চলতি মৌসুমে ১১ হাজার ৭শত ৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে । যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
এবারের আবহাওয়া অনুকুলে থাকায় বোরো ধানের ফলন অনেক ভালো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, অনুষ্ঠানিকভাবে নমুনা শস্য হিসেবে বোরো ধান কর্তন করে
ধান কাটার উদ্বোধন করা হলো। তবে উপজেলার সাধারণ কৃষক শ্রমিকসংকটের দূঃশ্চিন্তা করছে। কিন্ত প্রশাসনের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা হতে শ্রমিক সরবরাহ করা হবে ,
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ভ্রাম্যমান আদালত ২ টি ইট ভাটাতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলপনা ইয়াসমিন।
জানা যায়, ২১/০৪/২১ ইং বুধবার আধাইপুর ইউনিয়নের চকমথুর মৌজায় অবস্থিত মেসার্স খান ব্রিক্স এবং মথুরাপুর ইউনিয়নের চাপাডাল
মৌজায় অবস্থিত এমবিএফ ইটভাঁটাতে অভিযান চালালে লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ মোতাবেক প্রত্যেক
ইটভাটায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদন্ড করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী এবং সাথে পুলিশ ফোর্স উপস্থিত ছিল।
লকডাউন বাস্তবায়ন ও প্রয়োজনে বাইরে আসা জনগণের মাঝে মাস্ক পরিধানের সচেতনতা হিসেবে আজ বদলগাছি, মিঠাপুর, আধাইপুর ও কোলা ইউনিয়নে মাস্ক বিতরণ করেন ইউএনও আলপনা ইয়াসমিন এবং এসিল্যান্ড সহস্র সুমন।
সেই সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩টি মামলায় ৬৫০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলুন ও করোনামুক্ত থাকুন।
আজ অবরুদ্ধ পুরো পৃথিবী।মহামারি করোনাতে এই পৃথিবী আজ বদ্ধ। চারদিকে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। আর এই মৃত্যুর যাত্রা হতে ফিরে আশার প্রার্থনা জানিয়ে তরুণ কবি ও লেখক সহস্র সুমন।
সৃষ্টিশীল সহস্র সুমন বলেন, ‘পৃথিবীতে মনুষ্যসৃষ্ট দুর্যোগ আসে প্রতিশ্রুতিশীলতার অভাবে। যে কোনো দুর্যোগে ও মহামারিতে মানুষ বুঝতে পারে যে তাদের সামাজিক দৃঢ়তা ঋণাত্মক নাকি ধনাত্মক। তাই এই সময় নিজেকে প্রতিশ্রুতী আর আবেগে বেধা ফেলা খুব প্রয়োজন! ভবিষ্যতে ভীষণ করে বাঁচার তাগিদের সাথে সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির মন্ত্র হলো 'এ যাত্রায় বেঁচে গেলে’।
‘এ যাত্রায় বেঁচে গেলে’।
এ যাত্রায় বেঁচে গেলে, ভীষণ করে বাঁচবো,
সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদবো।
এ যাত্রায় রেহাই যদি পাই, অন্যের কথা ভাববো।
যার যেখানে অংশ আছে হিসেবগুলো চুকিয়ে দেবো,
একাকী নিড়ের ছানা, দু মুঠো খেলো কিনা- খবর নেব,
এ যাত্রায় বেঁচে যদি যাই, অন্যদের আগে বাঁচতে দেব।
ঘর থেকে বেরিয়ে প্রথম নদীর কাছে ক্ষমা চাবো,
বন পাহাড় আর সাগর দেশে বিনয় হেসে নত হবো,
এ যাত্রায় বেঁচে গেলে আমি ঋণ না হয়ে পরিশোধ হবো।
আর হবো না অহংকারী, আর হবো না রাশভারী,
থামিয়ে দেব লোভ লালসার রাহাজানি, ধর্ম নিয়ে মহাজনী,
পবিত্র প্রাণের ইবাদত হবো।
এ যাত্রায় বেঁচে বর্তে গেলে, মানুষের তরে মানুষ হবো।
নতুন করে স্কুলে যাবো, কলেজে যাবো,
মামার হাতের ফুচকা খাবো, চায়ের কাপে ঝড় ওঠাবো।
বন্ধুদের নিয়ে আড্ডা দেব, হাসিগুলো ছড়িয়ে দেব,
ঘুড়ি ওড়াবো রংবেরঙের, নৌকা হবো মুক্ত পালের।
এ যাত্রায় বেঁচে যদি যাই,
দূর্বলের কাছে আর যম হবো না,
হরিণ ঘাতক তীর হবো না,
অসৎ পথের ভিড় হবো না,
সত্যি যদি রেহাই পাই, বেঁচে যদি যাই এ যাত্রায় একটি বার,
যত অন্যায় পুষিয়ে দেব, যত হিংসা মিটিয়ে দেব।
বাড়ি ফিরলে এবার,
মায়ের শাড়ির আঁচল হবো, বউ এর চোখের কাজল হবো, ছেলের কাছে ঘোড়া হবো।
আর যদি না বাঁচি, যদি হারিয়ে যাই ওই একাকী অন্ধকারের দেশে,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনার কারণে এখন ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের নতুন সংস্কৃতি চালু হয়েছে। মহামারিতে যেহেতু এখন আধুনিক ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাতেই হচ্ছে, তাই শিক্ষকদেরও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা থাকা দরকার।’
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া আদেশ অনুসারে বদলগাছী উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত পাহাড়পুর আদিবাসী আই.সি.টি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োমিত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
যেন ভিশন-২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যেক শিক্ষককে কাঙ্খিত জ্ঞান, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়ন সাধন করা সম্ভব হয়।
বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় পর্যাপ্ত শিখন-শেখানো এবং গবেষণা করার প্রয়োজনীয় তথ্য ও উৎস রয়েছে। এ লক্ষ্যে আমাদের পদক্ষেপ-
১। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের নতুন জ্ঞান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনা।
২। জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ভিতরে আন্তঃযোগাযোগ ও সহযোগিতা তৈরী করা।
৩। জাতীয় প্রয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী, ওয়ার্কশপ ও সেমিনার এর আয়োজন ও পরিচালনা করা।
৪। শিক্ষকদের শিখন-শিক্ষণ মান বৃদ্ধি করা।
৫। তথ্য প্রযুক্তি সম্মৃদ্ধ শিক্ষা ব্যবস্থা চালু করা।
৬। Vission-২০২১ অর্জন করা।
৭। শিক্ষায় SDG-4 (Sustainable Development Goal 4) অর্জনে সহায়ক ভূমিকা পালন করা।
৮। মক্তিযুদ্ধের চেতনায় প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করা এবং শিক্ষাকে সৃজনধর্মী ও প্রয়োগমুখী করার ক্ষেত্রে ভূমিকা পালন করা।